Sunday, July 5, 2015

অনাথ হরিণ শাবকের দেখভাল করছে কুকুর!




পৃথিবীতে ভালোবাসা আছে বলেই সবকিছু এতো সুন্দর। তবে দুঃখের ব্যাপার দিন দিন ভালোবাসা উঠে যাচ্ছে পৃথিবী থেকে। প্রতিদিন হাজার হাজার মানুষ একে অপরকে হত্যা করছে। অবলীলায় অন্যের ক্ষতি করে বেড়াচ্ছে। জাতিভেদ আমাদেরকে করে ফেলেছে অন্ধ। জাতিবিদ্বেষে পৃথিবী আজ ক্ষত-বিক্ষত। এক জাতের মানুষ নির্মমভাবে নিধন করছে আরেক জাতের লোককে। কিন্তু পশুর মধ্যে কোনো জাতভেদ নেই। তার প্রমাণ হলো এক কুকুর পরম মমতায় লালন-পালন করছে এক অনাথ হরিণ শাবককে। 

জার্মানির রেগেন্সবুর্গের এক ফসলের মাঠ থেকে অসহায় অবস্থায় কয়েকজন কৃষক এক হরিণ শাবককে দেখতে পায়। তার সেখান থেকে সেটি উদ্ধার করে। পরে এক পরিবারকে এটি লালন-পালনের জন্য দেন। পরিবারটি হরিণ শাবকটিকে বোতল দিয়ে দুধ খাওয়াতে থাকেন। ধীরে ধীরে হরিণ শাবকটি সবল হয়ে উঠে। এটির নাম দেওয়া হয় হান্সি। 

সে পরিবারে লিয়া নামের এক শেফার্ড কুকুর ছিল। আশ্বর্যের বিষয় লিয়া হান্সির যতœ নিতে শুরু করে। আস্তে আস্তে লিয়া এবং হান্সি একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। লিয়ার আদর মমতায় বেড়ে উঠছে হান্সি।

Thursday, July 2, 2015

সাংঘাতিক! ধুমপানে কমে পুরুষাঙ্গের দৈর্ঘ্য




ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা সর্বজনবিদিত। ধুমপান নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। এমনকি প্যাকেটের গায়েও সতর্ক বার্তা লেখা থাকে। তবে গবেষকরা এবার যে তথ্য জানালেন তা আরো ভয়ানক। ফুসফুস, হার্টের পর ধুমপান আপনার যে অঙ্গটির বারোটা বাজাবে তা হলো আপনার পুরুষাঙ্গ। বিষয়টি নিশ্চয়ই আপনাকে ভাবনায় ফেলে দিয়েছে। 

বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত ধুমপানে আপনার পুরুষাঙ্গ ক্রমশঃ ছোট হতে থাকে। আপনার চোখে হয়তো তা ধরা নাও পড়তে পারে। তবে ঘটনাটি সত্যি। 

২০০ ধুমপায়ী পুরুষের উপর চালানো হয় সমীক্ষাটি। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক ধুমপায়ী স্বীকার করেছেন ধুমপানের ফলে তাদের পুরুষাঙ্গ ছোট হওয়ার বিষয়টি। ছোট মানে স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গের আকৃতি নয়। যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ যতটা দীর্ঘ আগে হত, ক্রমে তা আর হবে না। ক্রমে পুরুষাঙ্গ সঙ্কুচিত হয়ে পড়বে।

এর ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলেন পুরুষাঙ্গ ইলাস্টিকের মতো। উত্তেজনায় তা কয়েকগুণ বাড়ে। আর তা নির্ভর করে পুরুষাঙ্গে রক্তসঞ্চালনের উপর। ধুমপানের ফলে পুরুষাঙ্গের রক্তসঞ্চালন পথ ক্ষতিগ্রস্ত হয়। ফলে পর্যাপ্ত পরিমাণ রক্ত পুরুষাঙ্গে সঞ্চালিত হতে পারে না।