Wednesday, June 24, 2015

ছাগলের সৌন্দর্য প্রতিযোগিতা!




সুন্দরী নারীদের মধ্যে সেরা সুন্দরী নির্বাচনের জন্য রয়েছে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স প্রতিযোগিতাদেশে দেশেও রয়েছে দেশসেরা সুন্দরী ললনাদের প্রতিযোগিতাপুরুষদের জন্যও রয়েছে এ রকম প্রতিযোগিতাতবে যদি হয় ছাগলের সুন্দরী প্রতিযোগিতা তাহলে বিষয়টি নিঃসন্দেহে বিস্ময়ের সৃষ্টি করেবিস্ময়কর হলেও প্রতি বছর ছাগলের এই সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লিথুনিয়ার রামিগালা নামক গ্রামে


রাজধানী ভিলনিয়াস থেকে ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত রামিগালায় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হাজার হাজার ছাগল জড়ো হয়। 


প্রতিযোগিতার আয়োজক লরেতা কুবিলউনিনি জানান, ‘আমরা এই ঐতিহাসিক ছাগল সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে সুন্দর ছাগল নির্বাচন করি এবং এর মাথায় বিজয় মুকুট পরিয়ে দেই

বাচ্চাকে কামড় দেওয়ায় সাপের উপর মা খরগোশের হামলা!


মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। শুধু মানবজাতিতেই নয়, সব প্রাণীর মধ্যেই দেখা যায় সন্তান এবং মায়ের মধ্যে শাশ্বত ভালোবাসা। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মা। গভীর মমতায় লালন-পালন করে সন্তানকে। এমনই এক অভূতপূর্ণ ঘটনা অনলাইনে তোলপাড় সৃষ্টি করেছে।

এক বিষধর সাপ আক্রমন করে খরগোশ ছানাকে। সাপটি জড়িয়ে ধরে অসহায় ছানাগুলিকে। ভীষণ বিপদে পড়ে যায় নিষ্পাপ খরগোশ ছানাগুলি।

পরক্ষণেই মা খরগোশ চলে আসে ঘটনাস্থলে। ঝাঁপিয়ে পড়ে হামলাকারী সাপের উপর। কামড়াতে থাকে সাপটিকে। কামড় সহ্য করতে না পেরে ছানাগুলিকে ছেড়ে দেয় বেচারা সাপ। পালানোর জন্য দৌঁড়াতে থাকে। মা খরগোশও পিছু পিছু ধাওয়া করে। কোনো রকমে প্রাণে রক্ষা পেল সাপটি। আর মা খরগোশ প্রমাণ করলো পৃথিবীতে মা-ই হলো সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়।

Monday, June 15, 2015

৬৫ বছরের বিধবাকে বিয়ে করল ১৬ বছরের কিশোর!




ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া গ্রামেপ্রেমের টানে ১৬ বছরের কিশোর বিয়ে করল ৬৫ বছর বয়সী এক বিধবাকেকিশোরের নাম আবু সাঈদ ওরফে আবু এবং বিধবার নাম আয়েশা বেগমঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে 

ঘটনা সূত্রে জানা যায়, আয়েশা বেগম রাংরাপাড়া একাডেমী মোড়ের একজন চায়ের দোকানীতার স্বামী প্রায় ১৫ বছর পূর্বে মারা গেছেআয়েশা বেগমের ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে, কন্যাদের বিয়ে দিয়েছেন নাতি নাতনীও রয়েছেঅপরদিকে আবু ছাইদ নলকুড়া গ্রামের রহিমা খাতুনের ছেলেছোটবেলায় তার পিতার মৃত্যু হয়মানুষের বাড়িতে কাজ করে তার মা রহিমা দিনাতিপাত করেএলাকাবাসী জানায় আবু ছাইদ আয়েশার বাড়ীতে মাটি কাটার কাজ করত। 
সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেএক পর্যায়ে উক্ত প্রেমের সম্পর্ক জোড়ালো হলে গত ১৩ জানুয়ারী তারা ময়মনসিংহ জেলা নোটারী পাবলিকে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে। 

এ ব্যাপারে আয়েশা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বয়সে আমার একজন মাথার ছাতা খুঁজে পেয়েছিআবু সাইদের কাছে এত বুড়ো মহিলাকে বিয়ে করার কারন জানতে চাইলে সে জানায় আমার চোঁখ দিয়ে তো দেখতে পান না, যদি আমার চোঁখ দিয়ে দেখতেন তাহলে এমন বলতেন না, আমার ভাল লেগেছে, আমরা ভালবেসে বিয়ে করেছি এখানে বয়স বা দোষের কি? সুক জনতা বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই নবদম্পতিকে দেখতে আসছে

প্রতিদিন কেন কলা খাবেন


কলা একটি সাধারণ ফল। পৃথিবীর দেশে কলা পাওয়া যায়। অন্যান্য ফলের তুলনায় সস্তা এবং সহজলভ্য হলেও কলার রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ। কলা আমাদেরকে সুস্থ এবং ফিট রাখে। তবে কলার আরো অনেক গুণাগুণ রয়েছে যা মারাত্মক রোগ থেকে রক্ষা করে।

ব্রিটীশ এবং ইতালীয় গবেষকগণ তাদের গবেষণায় দেখতে পেয়েছেন যে, সকালের নাস্তায় একটি কলা, দুপুরের খাবারে একটি কলা এবং রাতের খাবারে একটি কলা খেলে যে পরিমাণ পটাসিয়াম মানবদেহে যায় তা মস্তিষ্কে রক্ত জমাট বাধা শতকরা ২১ ভাগ হ্রাস করে। এই গবেষণার ফলাফল আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত হয়।

বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় দেখেছেন প্রতিদিন ১৬০০ মিগ্রা. পটাসিয়াম গ্রহণ করলে স্ট্রোকের ঝুঁকি শতকরা পঞ্চাশভাগ হ্রাস পায়। একটি মাঝারি আকারের কলায় ৫০০ মিগ্রা পটাসিয়াম থাকে।

কলা রক্তচাপ কমায়। কলায় প্রাপ্ত পটাসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে। কলায় রয়েছে ট্রিপ্টোফ্যান নামক এক ধরণের প্রোটিন যা বিষন্নতা কমাতে সাহায্য করে।

কলায় রয়েছে ভিটামিন বি৬ যা আপনার রক্তের শর্করার স্তর নিয়ন্ত্রণ করে। কলায় প্রচুর আযরন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনকে প্রণোদিত করে এবং রক্তাল্পতা রোধে সহায়তা করে।

কলায় যে পটাসিয়াম পাওয়া যায় তা মস্তিস্কের ক্ষমতা বাড়ায়। কলা আঁশসমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কলাতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড প্রভাব যা বুক জ্বালাপোড়া দূর করে।

Saturday, June 13, 2015

আতাফলের বীচি দূর করবে উকুন


আতাফল একটি গ্রীষ্মমন্ডলীয় ফল। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সবদেশে পাওয়া যায় এ ফলটি। আতাফলের রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। সুস্বাদু আতাফলের মাংসল অংশটি খাওয়া হয় এবং বীচি ফেলে দেওয়া হয়। খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বীচি পেটে না যায়। কারণ আতাফলের বীচি খানিকটা বিষাক্ত। তবে পেটে গেলে ক্ষতিকর হলেও আতাফল বীচের রয়েছে অনেক উপকারি বাহ্যিক ব্যবহার। বিশেষ করে যেসব নারী মাথার উকুন নিয়ে বিরক্তিকর অবস্থায় রয়েছেন তাদের জন্য আতাফল বীচি অতি উপকারি।

আতাফল বীচি দেখতে চকচকে কালো এবং আকৃতিতে ডিম্বাকার। প্রতিটি আতাফলে ৫৫ থেকে ৭০ টি বীচি থাকে। ফলের চারপাশে থাকে দানাদার শাঁস।

যাদের মাথায় উকুন রয়েছে এবং বাজারের প্রচলিত শ্যাম্পু ব্যবহার করে তা দূর হচ্ছে না তাদের জন্য আতাফল বীচি স্বস্তির খবর নিয়ে এসেছে। কয়েকটি আতাফল বীচি নিয়ে গুঁড়া করতে হবে। তারপর প্রয়োজনমত পানি দিয়ে পেস্ট তৈরী করে মাথার ত্বকে ধীরে ধীরে মালিশ করতে হবে। ২০ মিনিট পর পানি দ্বারা মাথা ধৌঁত করতে হবে। এভাবে সপ্তাহে তিন বার ব্যবহার করলে মাথার উকুন দূর হবে এবং চুল হবে পরিষ্কার এবং উজ্জ্বল।

(ইন্টারনেট অবলম্বনে মো. সুজন মিয়া)

Wednesday, June 10, 2015

স্কুলবাসের সামনে ঝাঁপিয়ে পড়ে অন্ধ মালিককে বাঁচালো এক কুকুর!


কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বস্তুবিষয়টি প্রমাণিত সত্যআবারো এই সত্যকে প্রতিষ্ঠিত করলো ফিগো নামের এক কুকুরনিউইয়র্কে ফিগোর কীর্তি এখন টক অব দ্য সিটিসবার মুখে মুখে ফিরছে মনিবের প্রতি কুকুরের দায়িত্ববোধ। 

ফিগোর মালিক যে মহিলা তিনি অন্ধরাস্তা পার হচ্ছিলেন সেই অন্ধ মহিলাএমন সময় তীব্র বেগে ছুটে আসছিল একটি স্কুলবাসসেদিকে খেয়াল ছিল না তারকিন্তু ফিগোর নজরে পড়লে ঝাঁপিয়ে পড়ে বাঁচায় তার মালিককেএতে ফিগো আহত হয়তার পায়ের হাড়ে চিড় ধরা পড়েছেঅস্ত্রোপচারের পর ধীরে ধীরে সেরে উঠছে ফিগো

ফিগোর মালিকের নাম অড্রি স্টোনএই ঘটনায় তিনি কনুইয়ে চোট পেয়েছেনপাঁজরের তিনটি হাড়েও আঘাত পেয়েছেন তিনিস্টোন সুস্থ হয়ে না বাড়ি ফেরা না পর্যন্ত ফিগোকে পশু হাসপাতালে থাকতে হবে

Tuesday, June 9, 2015

দিনে ১৩ ডিম দেয় যে মুরগি!




দিনে ১৩ টি ডিম দেয় একটি মুরগিঅবিশ্বাস্য শুনালেও এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের হবিগঞ্জ জেলার পইল গ্রামেমুরগিটি দেখতে মোরগের মতো 

মুরগিটি গর্বিত মালিক আরিফ জানান, গত বছর সেপ্টেম্বরের মাঝামঝি থেকে নভেম্বর পর্যন্ত মুরগিটি প্রতিদিন তিনটি করে ডিম দিতে থাকেপ্রায় দেড় মাস বন্ধ থাকার পর চলতি বছর ৫ জানুয়ারি থেকে পুনরায় একাধিক ডিম পাড়া শুরু করেবুধবার সর্বোচ্চ ১৩টি ডিম পেড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে

আরিফ জানান, একদিন তিনি লক্ষ্য করলেন, তার খামারে অস্বাভাবিকভাবে বেড়ে উঠা একটি মুরগি ঠিক মোরগের মতো আচরণ করছে মাথার ঝুঁটিও মোরগের মতোপরে মুরগিটি তিনি অন্য খাঁচায় আলাদা করে রাখেন

তিনি আরো জানান, গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত মুরগিটি প্রতিদিন তিনটি করে ডিম দিতে থাকেপ্রায় দেড় মাস বন্ধ থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি থেকে পুনরায় একাধিক ডিম দিতে শুরু করে মুরগিটি বুধবার সর্বোচ্চ ১৩টি ডিম পেড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মুরগিটির ওজন ৩ কেজি ৭শগ্রাম বলে জানান তিনি

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, প্রাণীদেহে যে গ্র্যাল্ড থাকে তা থেকে অতিরিক্ত হরমোন নিঃসরণ হওয়ায় প্রজনন ইন্দ্রিয়ের কার্যক্রমতা বেড়ে যায় কারণেই হয়তো মুরগিটি মাত্রাতিরিক্ত ডিম দিচ্ছে