Tuesday, June 9, 2015

বরফ জল কেন পান করবেন না


সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে যারা রোদে কাজ করতে হয় তাদের তো ত্রাহি ত্রাহি অবস্থা। অনেকে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছে কেউ কেউ। এই অসহনীয় গরমে মানুষের প্রাণ বাঁচাচ্ছে পানি। সবাই ঠান্ডা পানি পান করতে চাই। কেউ কেউ আবার বরফজল পান করে প্রাণ ঠান্ডা করেন। তবে বরফজল পান করা উচিৎ নয়। বরফজলে প্রাণ শীতল হলেও তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বরফজল পান করলে রক্তনালী সংকুচিত হয়, হজমশক্তি কমে যায় এবং দেহে জলয়োজনে বাঁধার সৃষ্টি করে।

গরমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শক্তি ব্যয়িত হয় বলে শরীরে পানিশূণ্যতার সৃষ্টি হয়। খাওয়ার সময় ঠান্ডা পানি পান করলে তা শরীরে অতিরিক্ত শ্লেষ্মা সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে।

খাওয়ার সময় ঠান্ডা পানীয় পান করলে পানির তাপমাত্রা খাবারের চর্বিকে কঠিন করে ফেলে। ফলে উক্ত কঠিন হয়ে যাওয়া চর্বি হজম করা দেহের জন্য দুষ্কর হয়ে পড়ে।

তাই গরমে প্রচুর পানি করা দরকার, তবে বরফজল নয়।

Monday, June 8, 2015

এক ব্যক্তির কিডনিতে ৪২০ টি পাথর!


চীনের ঝিজিয়াং প্রদেশের ডঙ্গিয়াং পিপল্স হসপিটালে এক ব্যক্তির বাম কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছে চিকিৎসকরা।

রোগীর নাম হি। তীব্র ব্যথা হলে গত মাসে তিনি ডাক্তারের শরণাপন্ন হন। সিটি স্ক্যানে দেখা যায় যে, হি’র বাম কিডনি পাথরে ভরা যা হি এবং তার ডাক্তারকে ভড়কে দেয়।

হি’র চিকিৎসক জানান, ‘আমি কিডনিতে কখনো এত পাথর দেখিনি। বিলম্ব হলে হি’র পুরো কিডনি কেটে ফেলতে হতো।’

তিনি আরো জানান, ‘হি’র কিডনিতে এতো পাথরের কারণ হলো তিনি প্রতিদিন জিপসাম টফু খান। জিপসাম টফু হলে স্থানীয় এক জনপ্রিয় খাবার যাতে প্রচুর ক্যালসিয়াম সালফেট রয়েছে। হি’র আরেকটি বাজে অভ্যাস ছিল সে কখনো পানি পান করতো না।’

হি ধীরে ধীরে সেরে উঠছেন। তবে তার বাম কিডনি এখনো দুর্বল।

হি পাথরগুলোকে ব্যাগে করে বাড়িতে নিয়ে যায়। সে এগুলোকে সংরক্ষণ করবে। কারণ এগুলো তাকে টফু খাওয়া থেকে বিরত রাখতে পারে।

পরীক্ষায় নকল ঠেকাতে ড্রোন !




পৃথিবীর নানা দেশে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে ড্রোনসামরিক, কৃষি, পণ্য সরবরাহসহ নিত্য প্রয়োজনীয় কাজে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে ড্রোনএবার পরীক্ষায় নকল ঠেকাতে ব্যবহার করা হয়েছে ড্রোনচীনে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগকলেজে ভর্তি পরীক্ষা চীনে অত্যন্ত গুরুত্বপূর্ণআর এই পরীক্ষায় যাতে কোনো অসদুপায় অবলম্বন করতে না পারে তার জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে। 

চীনের হেনান প্রদেশের লুইয়াং সিটির দুইটি কেন্দ্রে পাহারা দিচ্ছে ড্রোনপরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কোনো ডিভাইস নিয়ে গেলে তা অস্বাভাবিক সংকেত পাঠাবেযদিও পরীক্ষার প্রথম দিন গত রবিবারে কোনো অস্বাভাবিক সংকেত পাওয়া যায়নি, ড্রোনের এই অভিনব ব্যবহার চীনসহ সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে

লুইয়াং রেডিও সুপারভিশন এবং রেগুলেন ব্যুরো জানায় ড্রোন ব্যবহারের ফলে খরচ হচ্ছে কয়েক কোটি মার্কিন ডলার
উল্লেখ্য চীনে শিক্ষার্থীরা হাইস্কুল পাসের পর কলেজে ভর্তি হওয়ার জন্য কঠিন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়ভালো স্কোর করলেই তারা সুযোগ পায় উচ্চশিক্ষারতাই মান বজায় রাখার জন্য চীনা সরকার প্রচুর অর্থ ব্যয় করতেও কুণ্ঠাবোধ করছে না

Saturday, June 6, 2015

প্রথমবারের মতো প্রতিস্থাপিত হলো মাথার খুলি




যুক্তরাষ্ট্রের সার্জনরা এক ঐতিহাসিক কাজ করেছেতারা প্রথমবারের মতো মানুষের মাথার খুলি অস্ত্রোপচার করে প্রতিস্থাপন করেছেএ বছর ২২ মে ১৫ ঘন্টাব্যাপী অপারেশনের মাধ্যমে সফল হন মার্কিন ডাক্তাররাঅস্ত্রোপচারের সময় তারা সুক্ষè যন্ত্রপাতি ব্যবহার করেছেন। 

দক্ষিণ টেক্সাসের হাউস্টন মেথডিস্ট হাসপাতালের একদল সার্জন সফলভাবে সম্পন্ন করেন অস্ত্রোপচারউক্ত দলের প্রধান ডা. মাইকেল ক্লেবাক জানান, ‘মাইক্রোস্কোপের সাহায্যে আমাদেরকে অস্ত্রোপচার করা হয়েছেআমাদেরকে এমন রক্তনালীও সেলাই করতে হয়েছে যার ব্যাস মাত্র ০.১৫ মিমিতাই সুক্ষè যন্ত্রের সাহায্যে আমাদেরকে তা করতে হয়েছে  

যার উপর এই জটিল অস্ত্রোপচার করা হয় তার নাম জেমস্ বয়সেনজন্ম থেকে ডায়াবেটিসে ভূগছেন ৫৫ বছর বয়সী জেম্স২০০৬ সালে তার মাথার ত্বকে এক ধরণের ক্যান্সার ধরা পড়েচিকিসায় সেরে গেলেও খুলিতে রয়েছে উল্লেখযোগ্য ইনজুরিখুলি প্রতিস্থাপন করে ভালোই আছেন জেম্স

Sunday, April 26, 2015

একেই বলে বন্ধুত্ব!



উত্তর চীনের জুঝু প্রদেশের দাজু হাই স্কুলের ছাত্র ১৯ বছর বয়সী ঝেং চিপেশীর অপবিকাশের দরুন ঝেং এর মেরুদন্ডের পেশী আক্রান্ত হয় এবং তার পক্ষে হাঁটা একেবারেই অসাধ্য ব্যাপার


কিন্তু তার বন্ধু ১৮ বছর বয়সী জি ঝু তার জন্য যা করছে যা আজকাল বিরলতিন বছর ধরে ঝেংকে কাঁধে করে শ্রেণীকক্ষে নিয়ে আসেন জি যাতে তার কোনো পাঠ মিস না হয়

ঝেং এবং জি উভয়ে একই স্কুল ডরমিটরি থাকেন এবং ঝেংকে রান্নাবান্না এবং কাপড় ধোঁয়া শুরু করে সকল কাজে সাহায্য করেন জি

স্কুলের ভাইস-প্রিন্সিপাল গু চুনজি তাদের এই বন্ধত্বকে সাহব্যঞ্জক বলে আখ্যায়িত করেন
তিনি বলেন, ‘তাদের মধ্যে সত্যিকারের যে বন্ধুত্ব দেখতে পাই তা সত্যি অনুপ্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী

19-year old Zhang Chi is a student of Daxu High School of Xuzhu province of northern China. His skeletal muscle is affected due to the muscular dystrophy.
But what he is doing for his friend 18-year old Xie Xu, is rare in the modern world. Zhang has been giving piggy-back to Xie so that he can’t miss any lesson. 

Zhang and Xie both live in the school dormitory and Zhang helps Xie in making foods and washing cloths.

The vice-principal of the school Guo Chunxi termed the friendship between Zhang and Xie ‘inspiring’.

He said, ‘The real friendship we see between them is inspiring and touching’.

Saturday, April 25, 2015

ডুমুর বাড়ায় যৌনশক্তি!



যদিও ডুমুর মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফল, পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় তুঁত বর্গের এই ফলডুমুরের রয়েছে অনন্য মিষ্ট স্বাদ এবং নরম ও চর্ব্য গঠনকুড়মুড়ে, ভোজ্য বীচিতে ভরপুর ডুমুর। 

ডুমুর পৃথিবীর অন্যতম প্রাচীন বৃক্ষকোরআন এবং বাইবেলে রয়েছে এর উল্লেখগ্রীকরা ডুমুরকে এত সম্মান করতো যে, আইন করে এর রপ্তানি বন্ধ করা হয়েছিল। 

ডুমুরের রয়েছে অনেক পুষ্টিগুণএতে রয়েছে যৌনক্ষমতা বাড়ানোর উপাদানডুমুরের আঁশ, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম মানবদেহের জন্য উপকারিবিশেষ করে ম্যাগনেসিয়াম আবশ্যিক হরমোন উপন্ন করে যা আপনার যৌনক্ষমতা বাড়ায়ডুমুর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন: ভিটামিন এ, ই এবং কে এর উ যা শরীর ভালো রাখতে সাহায্য করে 

Though fig is native to Middle East and Mediterranean, it is found all over the world. It is a fruit of mulberry family. It has a unique sweet taste and soft and chewy texture. It is full of crunchy edible seeds.

Fig tree is one of the oldest trees of the world. It has been mentioned in the Holy Qur’an and Bible. Greeks respected figs so much that they banned the export of figs making law.

Figs have many nutritional properties. It has ingredients that increase the sex power. Fibers, magnesium and potassium found in figs are beneficial for human health. In particular, magnesium produces the hormone that increases sexual desire. Figs have a good number anti-oxidants such as: Vitamin A, E & K that help to keep our body healthy.  

Wednesday, April 22, 2015

কুঁজো স্ত্রী অন্ধ স্বামীকে টেনে চলেছেন ৩০ বছর ধরে!

বর্তমান আধুনিক যুগে যখন সামান্য বিষয়ে ভেঙ্গে যাচ্ছে সংসার, স্বামী নির্যাতন করছে স্ত্রীকে, স্ত্রী অবহেলা করছে স্বামীকে। এ ধরণের ঘটনা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। তবে চীনের এই দম্পতির কাহিনী শুনলে মনে হবে পৃথিবী থেকে এখনো ভালোবাসা উধাও হয়ে যায়নি। ভালোবাসা আছে, থাকবে।
৮০ বছর বয়সী হুয়াং ফুনেং দক্ষিণ চীনের এক ছোট্ট গ্রামের বাসিন্দা। ৫৫ বছর আগে তিনি ওয়েই গুই’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওয়েই’র বয়স বর্তমানে ৭৬ বছর। আজ থেকে তিরিশ বছর পূর্বে ১৯৮০ সালে চোখের সমস্যায় দৃষ্টিশক্তি হারান হুয়াং। সেই থেকে হুয়াংকে টেনে চলেছেন অস্টিওপরোসিস রোগের কারণে কুঁজো হয়ে যাওয়া ওয়েই। হাসিমুখে সেবা করছেন স্বামীর।

ভালোবাসার মূর্ত প্রতীক এই দম্পতির কোনো সন্তান নেই। মজার ব্যাপার হলো বিয়ের দিন তারা দুজন শপথ নিয়েছিলেন সুখে-দুখে সারাজীবন একে অপরের পাশে থাকবেন।

ওয়েই জানান, ‘আমরা অত্যন্ত সুখী এবং জীবনে তৃপ্ত। সবসময় আমরা একে অপরের পাশে থাকবো। আমি তার চোখ এবং সে আমরা সব।’

In this modern world, marriage is being broken over trifling matter, husband tortures wife, wife disregards husband. Such incidents have become common phenomenon. But if you learn about the conjugal love of this Chinese couple, you will think love hasn’t gone away from this planet. Love still exists and will remain ever.

80-year old Huang Funeng lives in a tiny village in Southern China. He got married with Weiyi Guyi about 55 years ago. Weiyi is now 76 years old. It is unfortunate that Weiyi became hunchback due to osteoporosis. Huang lost his eyesight thirty years ago in 1980 due to regenerative eye condition. Since then, Huang’s beloved wife Weiyi has been guiding and taking care of him with sincere love. 

The symbol love this couple was never bestowed with child. It is interesting that they made promise to live together all the time on their marriage day. 

Weiyi said, ‘We are very happy and leading a contended life. We will remain beside each other for the rest of our life. I am his eyes and he is my everything.’