Sunday, June 28, 2015

ছোলার বিস্ময়কর স্বাস্থ্যগুণ




ছোলা একটি পরিচিত খাবার। ছোলার রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। দামে সস্তা এবং সহজলভ্য হলেও নিয়মিত ছোলা খেলে অনেক উপকার পাওয়া যায়।

বর্তমান বিশ্বে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে মৃত্যু এক সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। রক্তে কোলেস্টেরলের মাত্রার বৃদ্ধি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। ছোলা প্রাকৃতিক উপায়ে রক্তের কোলেস্টেরল কমায়।

গবেষণায় দেখা গেছে যে, ছোলা ডায়াবেটিস রোধ করে। ছোলা আঁশ সমৃদ্ধ খাবার হওয়ায় তা ওজন কমানোতে কার্যকর ভূমিকা পালন করে। আঁশযুক্ত খাবার পাকস্থলীকে ভরা রাখে। ফলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা যায়।

ছোলায় রয়েছে প্রচুর প্রোটিন। মাংশ এবং দুগ্ধজাত খাবার না খেয়ে ছোলা খেলে দেহে প্রোটিনের চাহিদা পূরণ হবে।

ছোলা দেহের শক্তি বাড়ায়। এতে রয়েছে আয়রন উপাদান। বিশেষ করে গর্ভবতী এবং দুধ খাওয়াচ্ছেন এমন মা এবং বাড়ন্ত শিশুর জন্য আয়রন দরকার। আয়রন হলো হিমোগ্লোবিনের একটি অবিচ্ছেদ্য অংশ যা ফুসফুস থেকে সারা দেহে অক্সিজেন বহন করেন। বিপাক ক্রিয়ায়ও আয়রন কার্যকর ভূমিকা পালন করে।  

No comments:

Post a Comment